১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় এমপি এনামুলের করোনামুক্তি কামনায় বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ৭:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় এমপি এনামুলের করোনামুক্তি কামনায় বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আবারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে বাগমারার আপামর জনসাধারণের মাঝে উৎবেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির করোনা মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করে চলেছেন সর্বস্তরের জনসাধারণ । গতকাল সোমবার বেলা ১১ টায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এমপি এনামুল হকের করোনা মুক্তি করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর সহ-পরিচালক একেএম মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সদস্য আকবর আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাগমারা শাখার সুপরভাইজার এরশাদুল ইসলাম, মাহাবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় উপজেলার ২০০ শতাধিক মসজিদের আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। সেই সাথে ইঞ্জিনিয়ার এনামুল হকের করোনা থেকে মুক্তি চেয়ে বাদ মাগরিব প্রতিটি মসজিদ, মাদ্রাসায় দোয়ার আয়োজ করা হয়েছে। এরআগে তিনি আরো দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সহ-সভাপতি নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ। এ সময় উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে জায় নামাজ বিতরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির করোনা মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করে চলেছেন সর্বস্তরের জনসাধারণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন