১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

তানোরে রাজশাহী জেলা সমিতির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ৭:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে রাজশাহী জেলা সমিতির শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে রাজশাহী জেলা সমিতি ঢাকার উদ্যোগে তানোর উপজেলায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন