১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিসি করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ৭:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিসি করোনা আক্রান্ত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। গতকাল রোববার বিকেলে তিনি মুঠোফোন ও ক্ষুদে বার্তায় করোনা পজিটিভ হওয়ার খবর পান। তবে দুইজনের শারীরিকভাবে সুস্থ নিজ বাস ভবনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। তিনি বলেন, ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে যাওয়ার আগে তারা রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

শরীরে কোনো উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। বিকেলে তাদের ফোন ও ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়। কল্যাণ চৌধুরী বলেন, বর্তমানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ বাংলোতে অবস্থান করছেন। তারা দুইজনের শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন