১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

দুর্গাপুরে গাঁজা বিক্রির সময় আ’লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ৭:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে গাঁজা বিক্রির সময় আ’লীগ নেতাসহ দুইজন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে গাঁজা বিক্রির সময় আওয়ামী লীগ নেতা সহ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, দুর্গাপুর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের নূরুল আলম হিরু মাষ্টারের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শাকিউল আলম লিখন (৫২) ও ঢাকা থেকে আসা রৈপাড়া গ্রামে বসবসকারী হানিফ শেখের পুত্র শাহ আলম (৩৮)।

দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারী শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জয়কৃঞ্চপুর এলাকার সাজীপাড়া চাত্রার পুকুরপাড়ে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক প্রনয় কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭২ গ্রাম গাঁজা সহ মাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাকিউল আলম লিখন ও শাহ আলমকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দুর্গাপুর থানাএ অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন