১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় এডভোকেসি নেটওয়ার্ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ৭:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় এডভোকেসি নেটওয়ার্ক প্রশিক্ষণের উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় দুইদিন ব্যাপি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মানবাধিকার, এডভোকেসি, সুশাসন ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এডভোকেসি নেটওয়ার্ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, খ্রিষ্টিয়ান এইড এর প্রধান প্রশিক্ষক থাদিয়াস বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর গোলাম কিবরিয়া, কর্মকর্তা আশরাফুল আরিফ।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সহ-সভাপতি প্রভাষক রিনা খাতুন, সহকারী অধ্যাপক মেজবাহুল হক দুলু, সাধারণ সম্পাদক সাংবাদিক ইউসুফ আলী সরকার, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সাংবাদিক মামুনুর রশিদ, সুমনা (হিজড়া), দুরুল হুদা, রাসমনি পাহাড়ী (আদিবাসী), সদস্য খন্দকার শাহিদা আলম, শাহানাজ পারভীন, জান্নাতুন ফেরদৌস, কুলসুম বিবি, ফাহিমা খাতুন, আশরাফুল ইসলাম, রতন বাসফোড়, নীরেন্দ্রনাথ সাহা, আকবর আলী, সমরেশ সরকার, মিজানুর রহমান, শাহজাহান আলী সরদার, রফিকুল ইসলাম রঞ্জু, আফরোজা হোসেন, নাদিরুজ্জামান মিলন ও সাংবাদিক শামীম রেজা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন