সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ছয় মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড

Paris
Update : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসী আয়ে রেকর্ড গড়লো পাকিস্তান। গত জুলাই থেকে ডিসেম্বরে দেশটিতে ১ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা এক বছর আগের তুলনায় অন্তত ১১ দশমিক ৩ শতাংশ বেশি। গত শুক্রবার পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক (এসবিপি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। খবর জিও নিউজের। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো অর্থ। বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশটিতে প্রবাসী আয় বৃদ্ধির হার অব্যাহত ছিল এবং একপর্যায়ে তা সর্বোচ্চ রেকর্ড গড়ে।

এসবিপির তথ্যমতে, গত জুলাই থেকে ডিসেম্বরে পাকিস্তানের বেশিরভাগ প্রবাসী আয় এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সৌদি আরবে কর্মরত পাকিস্তানিরা ৪০৩ কোটি ৪০ লাখ ডলার স্বদেশে পাঠিয়েছেন, যা ওই সময়ে দেশটির মোট প্রবাসী আয়ের প্রায় ২৫ শতাংশ। আমিরাতে বসবাসকারী পাকিস্তানিরা পাঠিয়েছেন ৩০০ কোটি ডলার। গত বছর একই সময়ে তারা পাঠিয়েছিলেন ২৯৫ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্য থেকে পাকিস্তানের প্রবাসী আয় ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৯ কোটি ৪০ লাখ ডলার।

এক বছর আগে তাদের পাঠানো অর্থের পারিমাণ ছিল ১২০ কোটি ৫০ লাখ ডলারের মতো। আরিফ হাবিব ব্যাংকের গবেষণা প্রধান তাহির আব্বাস জানিয়েছেন, বৈধ পথে অর্থ পাঠানোয় পাকিস্তান সরকারের নানা সুবিধা এবং হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে কড়াকড়ি প্রবাসী আয় বাড়ায় ইতিবাচক ভূমিকা রেখেছে। তাছাড়া, করোনাভাইরাস মহামারির মধ্যে নানা দেশের সীমান্তে কঠোর বিধিনিষেধের কারণেও প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহী হয়েছেন, যার ফলে পাকিস্তানের মোট প্রবাসী আয় বেড়েছে বলে মনে করছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris