১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

দুর্গাপুরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে গৃহবধূর আত্মহত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে পারিবারিক কলহের জেরধরে মেহেরুন খাতুন (১৯) নামের গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার অভিযোগ উঠছে। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সে দুর্গাপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা তৈয়ব আলীর পুত্র হিমেলের স্ত্রী। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গৃহবধূর শ্বশুর তৈয়ব আলী জানান, প্রায় তিনমাস আগে উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের মাহাবুর রহমানের মেয়ের সঙ্গে আমার ছেলে হিমেলের বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামীর সংসারে ভালই ছিলেন মেহেরুন। হঠাৎ করে স্বামীর সাথে কলহের জেরধরে গত ১০জানুয়ারী সোমবার বাড়ির সবার অজান্তে নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সে। বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙ্গে মেহেরুনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ৫দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার ভোর সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, বিষয়টা আমার জানা নেই। তবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কারো মৃত্যু হলে রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন