১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

করোনা আক্রান্ত রাসিক মেয়রের সুস্থতা কামনা করেছেন আরইউজে

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ৬:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনা আক্রান্ত রাসিক মেয়রের সুস্থতা কামনা করেছেন আরইউজে
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক কোন সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় তিনি চিকিৎসা নিচ্ছেন। মেয়র লিটনের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু।

এক বিবৃতিতে তারা বলেন, রাজশাহীর উন্নয়নের দিন-রাত পরিশ্রম করছেন মেয়র লিটন। গতবছর করোনার সময়েও ঘরে বসে থাকেন নি তিনি। স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন মানুষের দ্বারে দ্বারে খাদ্য পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ার পর থেকে দলীয় কার্যক্রমকে আরো সুসংহত করতে চেষ্টা করে যাচ্ছেন। তবে দ্রুত সুস্থ হয়ে তিনি আবারো নগরবাসীর সেবায় ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন