নওহাটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পবা প্রতিনিধি : ঘন কুয়াশায় ও কনকনে শীতে অসহায় দারিদ্র মানুষ নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে পবার নওহাটা পৌরসভায় ৪৭০জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে নওহাটা পৌরসভা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুল হক, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. দিদার হোসেন ভুলু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পারভেজ,
৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসন কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড) মোসা. আসমা বেগম, সংরক্ষিত মহিলা আসন কাউন্সিলর(৪,৫,৬ নং ওয়ার্ড) মোসা. রেশভানু বেগম, সংরক্ষিত মহিলা আসন কাউন্সিলর (৭,৮,৯ নং ওয়ার্ড) রাশেদা বেগম, নওহাটা পৌরসভার সচিব মো. মিজানুর রহমান, প্রকৌশলী শাহজাহান আলী, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দীন প্রমুখ।
এদিকে রাজশাহীর পবায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় সিসিডিবি মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (এমএফপি) এর সহায়তায় মোহনপুর এরিয়া’র বায়া শাখা অফিসে এলাকার অসহায় ও সংস্থার দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিব।
