১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৭ জন গ্রেফতার

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ৬:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৭ জন গ্রেফতার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও

ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৩৫ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার দেশী মদ ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন