১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

নগরীতে শীতার্তদের মাঝে বেন্টুর শীতবস্ত্র বিতরন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ৬:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে শীতার্তদের মাঝে বেন্টুর শীতবস্ত্র বিতরন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ভাসমান ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন আমরা নতুন প্রজন্ম সামাজিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু। গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তিনি নগরীর সাগরপাড়া এলাকায় অবস্থিত লবঙ্গ চাইনিজ এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীত বস্ত্র নিতে আসা বৃদ্ধা আব্দুর রহমান বলেন, এবয়সে এখনও দিন আনি, দিন খায়,বাজারে শীতবস্ত্রের দাম অনেক।কিনতে পারেনি গত চার বছরের একটি জ্যাকেট পড়ে ছিলাম।

আজ যে জ্যাকেটটি পেলাম সেটি দিয়ে আগামী দুই তিন বছর কাটিয়ে দিতে পারব। সাত্তার আহমেদ নামে অপর এক ভাসমান ব্যক্তি বলেন, গত কয়েক বছর ধরে একটি বিল্ডিংয়ের নিচে থাকি। আমার কম্বল থাকলেও ছিল না শীত বস্ত্র ফলে ঠান্ডা বাতাসে কাবু হতাম। এখন যে গরম পোশাকটি পেলাম আমার কষ্টটা অনেক কম হয়ে গেল। এসময় আমরা নতুন প্রজন্ম সামাজিক সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য, আজিজুল আলম বেন্টু সম্প্রতি কল্পনা হলের মোড়ে ‘লবঙ্গ ফাস্টফুড অ্যান্ড চাইনিজ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন। ওই রেস্তোরাঁর লাভের টাকায় তিনি শতশত ছিন্নমূল মানুষের খাওয়ার যোগান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন