১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

এমপি মিতার পিতার মৃত্যুতে মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ৮:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
এমপি মিতার পিতার মৃত্যুতে মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতার পিতা মহানগরীর কেশবপুর নিবাসী মো. আব্দুস সালেহ সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন প্রকাশ করেন। উল্লেখ্য, মো. আব্দুস সালেহ সালাম শুক্রবার বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে মহানগরীর কেশবপুরে (পুলিশ লাইন স্কুলের বিপরীতে) নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন