১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

অসুস্থ্য আ’লীগ মকসেদ আলীকে দেখতে গেলেন ডাবলু সরকার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অসুস্থ্য আ’লীগ মকসেদ আলীকে দেখতে গেলেন ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকসেদ আলী রক্তে হিমোগ্লোবিন বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তিনি জাহাজ ঘাট মোড়স্থ তার বাড়িতে চিকিৎসাধীন আছেন। গতকাল শুক্রবার রাতে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় তিনি অসুস্থ আওয়ামী লীগ নেতা মকসেদ এর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন ও তার সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাবিবুর রহমান নাবিব, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সৌরভ হোসেন জুয়েল, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শওকত হাবিব মিনার, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড কৃষক লীগ সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন