১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

কেশরহাটে রহমান মেডিসিন কর্ণার শুভ উদ্বোধন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কেশরহাটে রহমান মেডিসিন কর্ণার শুভ উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর কেশরহাট বানিজ্যিক এলাকায় গুনগতমান সম্পন্ন ওষুধ বিক্রয়ের নিশ্চয়তা দিয়ে রহমান মেডিসিন কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় কেশরহাট ভবানিগঞ্জ রোডে রহমান মেডিসিন কর্নার, ঔষধ ও ডিপার্টমেন্টাল স্টোর নিজস্ব কার্যালয়ে কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে যারা উপস্থিত ছিলেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেশরহাট পৌর সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রাং, কেশরহাট পৌর আওয়ামী লীগ সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান, কেশরহাট মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ তাজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব একরামুল হক স্বর্ণকার, রহমান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রহমান, মোস্তাফিজুর রহমান, সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেনসহ ব্যবসায়ী, ওষধ কোম্পানির প্রতিনিধিগন ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা। রহমান মেডিসিন কর্ণারে ৩ জন ফার্মাসিস্ট ও ৩ জন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন