১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ফিরে পেলেন বাবা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ফিরে পেলেন বাবা
বিজ্ঞাপন

এফএনএস : হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী শাওন হোসেন (১৮) নামের এক যুবককে ফিরে পেলেন তার বাবা। গত বৃহস্পতিবার সন্ধায় তার বাবার কাছে ফিরে দেওয়া হয়েছে। জানা যায়, গত ১২ জানুয়ারী পাবনার চর তারাপুর গ্রাম থেকে বাইসাইকেলে চড়ে ভুল করে বাঘায় চলে আসে শাওন হোসেন নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক। পরে তাকে বাঘা বাজার থেকে থানায় আনা হয়।

ওসি সাজ্জাদ হোসেন নিজ হেফাজতে রেখে বিভিন্ন থানার মাধ্যমে যোগাযোগ করে তার বাবার সন্ধান লাভ করেন। পরে সমাজসেবা অফিসার মো. নাফিজ শরীফের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় তার বাবার কাছে হস্তান্তর করা হয়।বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আমার কাছে ছেলেটাকে একদিন রাখার পর তার পরিবারের কাছে ফিরে দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন