১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

গোদাগাড়ীতে ট্রলির ধাক্কায় কিশোর নিহত

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ৭:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে ট্রলির ধাক্কায় কিশোর নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শুলিতলা এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ফিরোজ হোসেন (১৭) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা রায়হান আলী নামে এক যুবক। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকার ঠিকাদার সিরাজুল ইসলামের ছেলে।

আহত রায়হানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম বলেন, সকালে ফিরোজ ও রায়হান মোটরসাইকেলে করে রাজাশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে শুলিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তারা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফিরোজের মৃত্যু হয়। রায়হান ওই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, দুর্ঘটনাটি গোদাগাড়ী ও দামকুড়া থানার মাঝামাঝি এলাকায় ঘটেছে। তবে স্পটটি গোদাগাড়ী থানার সীমানার মধ্যেই পড়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন