সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

‘৫৮ ভাগ মার্কিনির মতে ধ্বংসের ঝুঁকিতে রয়েছে দেশটির গণতন্ত্র’

Paris
Update : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানোর এক বছর পরে প্রতি ১০ মার্কিন নাগরিকের ছয় জনই মনে করেনÑদেশটির গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সময় বুধবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপে অংশ নেওয়াদের ৭৬ শতাংশ জানান, তাঁরা মনে করেনÑযুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি হুমকির চেয়ে বড়।

জরিপে অংশগ্রহণ করা বেশির ভাগ (৫৮ শতাংশ) ব্যক্তি জানান, তাঁরা মনে করেনÑসে দেশের গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এ ক্ষেত্রে ৩৭ শতাংশ ভিন্নমত পোষণ করেন। এ ছাড়া ৫৩ শতাংশ জানান, তাঁরা মনে করেনÑতাঁদের জীবদ্দশায় যুক্তরাষ্ট্রে আরও বেশি রাজনৈতিক বিভাজন দেখতে হবে। এ ছাড়া কংগ্রেস ভবনে চালানো হামলার মতো যুক্তরাষ্ট্রে আর কোনো হামলার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে, জরিপে অংশ নেওয়াদের ৫৩ শতাংশ জানানÑএমন হামলার খুব বা কিছুটা আশঙ্কা রয়েছে।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদের একটি বিশেষ কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে চালানো হামলার তদন্ত করছে। জরিপে অংশ নেওয়াদের ৬১ শতাংশ বলেছেনÑতাঁরা এ তদন্ত সমর্থন করেন। আর, ডেমোক্র্যাটদের ৮৩ শতাংশ এর পক্ষে এবং রিপাবলিকানদের ৬০ শতাংশ এর বিপক্ষে সমর্থন জানান। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এ জরিপ প্রতিবেদনের খারাপ দিক হলোÑএতে অংশ নেওয়াদের মাত্র ৩৩ শতাংশ প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন জানান।

অপরদিকে, জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ মার্কিনি বাইডেনের কাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। এ ক্ষেত্রে ১৩ শতাংশ কোনো মতামত দেননি। গত নভেম্বরে চালানো কুইনিপিয়াকের জরিপে জো বাইডেন তাঁর করা কাজের ক্ষেত্রে ৩৮ শতাংশের সমর্থন পেয়েছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris