বাগমারায় বিআরডিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর সুফলভোগী সদস্যদের তিন দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি কার্যালয়ে ৪০ জন সদস্যদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিআরডিবি রাজশাহীর উপ-পরিচালক মিজানুর রহমান। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমানয়ারা খাতুন, মাঠ সংগঠক আয়নুল হক প্রমুখ। অপ্রধান শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
