১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

মোহনপুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ভাতার চেক প্রদান

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ৮:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ভাতার চেক প্রদান
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে অসুস্থ বীর মুক্তিযুদ্ধাদের চিকিৎসা ভাতার চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ১২ জানুয়ারি মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন তার নিজ কার্যালয়ে সকাল ১১টায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের হাতে এ চেক তুলে দেন।চেক বুঝিয়ে নেন-বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক পক্ষে স্ত্রী সাহারা বেওয়া, বীর মুক্তিযোদ্ধা শ্রী বৈদ্যনাথ পিতা- তারী কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্রী হরিপদ দাস পিতা কৃষ্ণ বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর আলী পিতা মৃত গরিবুল্লা,

বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন পিতা মৃত ওমর আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ আজিজ দেওয়ান পিতা মৃত আব্দুল রহমান দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আরিফুল কবীর- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত কমিটি মোহনপুর, রাজশাহী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন