সাধুর শাহাদত বার্ষিকী স্মরণে সভা ও দোয়া শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র, মতিহার থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাধু ১৯৯৬ সালের ১২ জানুয়ারি খালেদা জিয়া সরকারের চিহ্নিত সন্ত্রাসী, গুন্ডা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। শহীদের ২৬তম শাহাদত বার্ষিকী স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪টায় নগরীর বিনোদপুর বাজারে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তাঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মির্জাপুর হাই স্কুল এ্যান্ড কলেজ এর শিক্ষক মনিউল হক মাস্টার, মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম রানা, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহীদ শহিদুল ইসলাম সাধু’র মেজো ভাই আব্দুল আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব,
মতিহার থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বনি, ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম হোসেন, প্রসেনজিৎ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈমসহ মহানগর ছাত্রলীগ ও এর অন্তর্গত মতিহার থানার অন্তর্ভূক্ত সকল ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
