সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

লকডাউন ভেঙে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভবনে পার্টি!

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

এফএনএস : লকডাউন চলাকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজনের অভিযোগের সত্যতা মিলতে যাচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের আইটিভি ওই ইমেইল ফাঁস করেছে। ইমেইলে দেখা গেছে, বরিস জনসনের প্রধান ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডস শতাধিক অতিথিকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। ২০২০ সালের ২০ মে অনুষ্ঠানের সময় যুক্তরাজ্যজুড়ে লকডাউন চলছিল।

এমন জমায়েতে নিষেধাজ্ঞা জারি ছিল। অথচ লকডাউনের নির্দেশনা অমান্য করে স্বয়ং প্রধানমন্ত্রীর ঘরে এমন আয়োজনের অভিযোগ ওঠার পর থেকে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়ে আসছে। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর জীবনসঙ্গী ক্যারি জনসনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ এ ঘটনা তদন্ত করছে। আইটিভির ফাঁস করা ইমেইলে বলা হয়, ‘সবাইকে শুভেচ্ছা। ব্যাপক ব্যস্ত সময় যাচ্ছে, এই সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি করে নিয়ে সামাজিক দূরত্ব মেনে পানাহারে মিলিত হওয়া যায়।

দয়া করে সন্ধ্যা ৬টা থেকেই আসুন।’ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হলেও প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে, ৩০ থেকে ৪০ জন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। টেবিলে খাবারদাবার সাজানো ছিল। ওই সময় যুক্তরাজ্যে সামাজিক মেলামেশা বন্ধ ছিল। একই দিনে সংস্কৃতিমন্ত্রী ওলিভার ডাওডেন অপর এক অনুষ্ঠানে জনগণের উদ্দেশে বলেছিলেন, ‘ঘরের বাইরে আপনারা একজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তবে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris