১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

আ’লীগ নেতা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ৭:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী বাগমারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান (নানটু মোল্লা) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সিদ্দিকুর রহমান (নানটু মোল্লা) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মরহুম সিদ্দিকুর রহমান (নানটু মোল্লা) এর বাড়ি গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামে।

সিদ্দিকুর রহমান (নানটু মোল্লা গনিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সিদ্দিকুর রহমান (নানটু মোল্লা) ওই ওয়ার্ডের সভাপতি ওবায়দুর রহমান টিংকু মোল্লার বড় ভাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। সিদ্দিকুর রহমান (নানটু মোল্লা) এর বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন