বাগমারায় ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পুঠিয়া উপজেলার গোড়াগাছি গ্রামের আব্দুল হামিদের ছেলে মনিরুল ইসলাম (২৪) এবং বাগমারা উপজেলার রামরামা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)। গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ভাবনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের নিকট থেকে ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
