সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ওয়াকিটকি রাখার দায়ে সু চির চার বছর কারাদণ্ড

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে করা মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও বন্দি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কানি দেওয়া ও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে করা মামলায় দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সু চিকে। তবে বিশ্বজুড়ে নিন্দার মুখে অং সান সু চির সাজা দুই বছর কমানো হয়।

স্বাধীনতার পর প্রায় ৯০ ভাগ সময় সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের সংক্ষিপ্ত গণতান্ত্রিক যাত্রার ইতি ঘটে গত বছরের ১ ফেব্রুয়ারি। ওই দিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। জরুরি অবস্থা জারি করে সরকারের প্রধান হন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। ওই সময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের।

তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে ১১টি অভিযোগে মামলা করা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন এই নেত্রী। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেওয়ার মতো অভিযোগ। সু চির বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণিত হলে তার সবমিলিয়ে ১০২ বছরের কারাদণ্ড হতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris