সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

মোদির ১০০ জোড়া পাটের জুতা উপহার

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : কাশী বিশ্বনাথ মন্দির এবং মন্দির চত্বরে চামড়ার জুতা পরা নিষিদ্ধ। তাই মন্দিরের সেবায়েত ও কর্মীরা খালি পায়েই চলাফেরা করেন। কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করতে গিয়ে বিষয়টি জানতে পেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই সেবায়েত ও কর্মীদের জন্য এক অনন্য উদ্যোগ নিলেন তিনি। পাঠালেন অভিনব উপহার। জানা গেছে, কাশী বিশ্বনাথ ধামের সেবায়েত ও কর্মীদের জন্য ১০০ জোড়া পাটের জুতা তৈরি করান প্রধানমন্ত্রী।

রংবেরঙের কারুকার্য করা সেই সমস্ত জুতা এরইমধ্যে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্দিরের সেবায়েত ও কর্মীদের কাছে পৌঁছেও গেছে। প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মন্দিরের কর্মী ও সেবায়েতরা। নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের এক কর্মী বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা খুবই খুশি। এটা আরো একবার প্রমাণ করে দিল প্রধানমন্ত্রী সকলের খুঁটিনাটির দিকে কতটা নজর রাখেন।’

কাশী বিশ্বনাথ ধামের নয়া করিডর উদ্বোধন করতে দুই দিনের সফরে বারানসি গিয়েছিলেন মোদি। সেখানে উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে পুজো দেন তিনি। সময় কাটান মন্দিরের কর্মীদের সঙ্গেও। সেই সময়ই তাঁর নজরে আসে সেবায়েত ও কর্মীদের খালি পায়ে চলাফেরার বিষয়টি। তার পরই ১০০ জোড়া জুতা উপহারের সিদ্ধান্ত নেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris