১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ৭:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আলাদা আলাদা কর্মসূচি পালন করে।

নগর আ.লীগ
সোমবার সকালে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া করা হয়। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মীর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ।

জেলা আ.লীগ
দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১ টায় পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা দোয়া মোনাজাত পরিচালনা করেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। উপস্থিত ছিলেন সহ-সভাপতি আমানুল হাসান দুদু, আমজাদ হোসেন নবাব, ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সেখানে এক মিনিট নীরবতাও পালন করা হয়। এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২২ উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে মুখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু অধ্যাপক প্রফেসর সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

রুয়েট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত র্ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, ভঅরপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনসহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, দপ্তর/বিভাগ/শাখা প্রধান এবং বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দিবসটি পালন করেছে। সকালে সংগঠনের সভাপতি প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকারের নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে তাঁরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. মোকাররম হোসেন মন্ডল, উদেষ্টামণ্ডলির সদস্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো: আরিফুল ইসলাম এবং সচিব মো: হুমায়ূন কবীর “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উপলক্ষে সকাল ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে শিক্ষা বোর্ড চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ১১.৩০টায় জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করা হয়। সচিব বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডকে একটি প্রত্যাশিত ও যুগোপযোগী সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকবান্ধব দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করতে তাঁর উদ্যোগ ও মতামত ব্যক্ত করেন।

বিশেষ করে বর্তমান সরকারের শিক্ষা নীতিমালা ও সুশাসনের লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জনাব মো: মুঞ্জুর রহমান খান, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ক্রীড়া অফিসার জনাব মো: ওয়ালিদ হোসেন, কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি জনাব মো: আজাদ আলী, গণসংযোগ কর্মকর্তা জনাব এ.এফ.এম. খায়রুল আলম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেলা ৩ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় চত্ত্বরে দিনটির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান; মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন এবং মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন।

এছাড়াও রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এবং রাকাব অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ সংগঠনসমূহের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর অঙ্গনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন