১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

জাতির জনক দেশে প্রত্যাবর্তনের পরই স্বাধীনতার পরিপূর্ণ আসে : এমপি এনামুল

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ৭:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতির জনক দেশে প্রত্যাবর্তনের পরই স্বাধীনতার পরিপূর্ণ আসে : এমপি এনামুল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহা নায়ক। তাঁর ডাকে দেশের স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলেন আপামর জনগণ। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি স্বাধীন দেশ স্বাধীন পতাকা। দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১০ জানুয়ারী দেশের মাটিতে পা রাখেন এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে বরণ করতে লাখ লাখ জনতা ভিড় জমায় বিমানবন্দরে।

জাতির জনক দেশে প্রত্যাবর্তনের পরই স্বাধীনতার পরিপূর্ণ আসে। জাতির জনকের ত্যাগ আজীবন মনে রাখবে বাঙ্গালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন