১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডা. অর্ণা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ৭:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডা. অর্ণা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : তৃতীয় লিঙ্গের সন্তানেরা পাপের ফল নয়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটি খেলা। আল্লাহ তাদের একটি বিষয়ে কমতি করে দিয়েছে। তাই বলে তৃতীয় লিঙ্গে মানুষকি থেমে থাকবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তৃথীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ে সচেষ্ঠ ছিলেন। তিনি এই জনগোষ্ঠির মানুষকে নাগরীক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ভোটাধিকার প্রদান করেছেন।

এছাড়াও পিতার সম্পদে অধিকার দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানা সংলগ্ন আমবাগানে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এই কথাগুলো বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে প্রদানকৃত ও দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংগের সভাপতি মোহনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মইনুল বাশার, রাজশাহী জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংস্থার প্রকল্প সম্বয়কারী আফসানা তানজুম ইরানী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন