১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

২নং ওয়ার্ড আ’লীগের সদস্য ওয়ালিউল ইসলামের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
২নং ওয়ার্ড আ’লীগের সদস্য ওয়ালিউল ইসলামের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য ওয়ালিউল ইসলামের (৫৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

গতকাল রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এদিকে হড়গ্রাম মোল্লাপাড়া নিবাসী ওয়ালিউল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মরহুমের শিশু সন্তান সহ পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন মেয়র।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন