১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ৮:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার চক রামাকান্দ গ্রামের মৃত ইয়াচিন আলীর ছেলে আলমগীর হোসেন (২২) এবং একই এলাকার চক রোগোনাকান্দা গ্রামের মকছেদ আলীর ছেলে খোরশেদ আলম (৩৬)।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুর পাথার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন