সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ফ্রান্সে একদিনে তিন নারীকে নির্মমভাবে হত্যা

Paris
Update : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : নতুন বছরের প্রথমদিনে ফ্রান্সে তিন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ ওইসব নারীদের তাদের পার্টনার বা সাবেক পার্টনার হত্যা করেছে। দেশটির নারীবাদীরা এই ঘটনাকে অসহনীয় বলে উল্লেখ করেছে। অন্যান্য বহু দেশের মত নারীদের বিরুদ্ধে যে সহিংসতা বাড়ছে তার মধ্যে একটি দেশ হচ্ছে ফ্রান্স। নারীদের নির্মমভাবে হত্যার বিরুদ্ধে গত বছর বহু মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। ফ্রান্সের পুলিশ জানিয়েছে, দেশটির ল্যাব্রি এলাকায় ৫৬ বছরের এক নারীকে বুকে ছুরি রাখা অবস্থায় এক মৃত নারীকে উদ্ধার করা হয়েছে।

‘পার্টনারকে হত্যার’ অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে তদন্তের আওতায় আনা হয়েছে। এরপর দেশটির ২৮ বছর বয়সী এক নারীকে ছুরির আঘাতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই হত্যার অভিযোগে এই নারীর পার্টনারকে আটক করা হয়েছে। যিনি একজন সেনা সদস্য। এছাড়া ৪৫ বছর বয়সী নারীকে মৃত অবস্থায় গাড়ির ট্রাঙ্কে পাওয়া গেছে। এই ঘটনায় ওই নারী প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তথ্যসূত্র: সিএনএন।


আরোও অন্যান্য খবর
Paris