সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ভারতে এক দিনে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের করোনা শনাক্ত

Paris
Update : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : ভারতে নজিরবিহীন গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এক সপ্তাহ আগেও যেখানে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজারের ঘরে ছিল, সেখানে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে এক দিনের ব্যবধানে নতুন রোগী বেড়েছে ২১ শতাংশ। গতকাল শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এর মধ্য দিয়ে সাত মাস পর ভারতে এক দিনে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। এর আগে গত বছরের ৬ জুন ভারতে একদিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও দ্রুতগতিতে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৪ জনের দেহে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত নভেম্বরে ভারতে ওমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতের ২৭টি প্রদেশে করোনার ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়েছে। তবে মহারাষ্ট্র ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে মোট সংক্রমিত ৩ হাজার ৭ জনের মধ্যে ৮৭৬ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। আর দিল্লিতে সংক্রমিত ৫১১ জন।


আরোও অন্যান্য খবর
Paris