১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২, ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজনে আহ্বায়ক কমিটি ও উপ-কমিটি সমূহ গঠনের ব্যাপারে আলোচনা করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাংলাদেশ ও ইন্ডিয়া উভয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মকবুল হোসেন, এফবিসিসিআই এর পরিচালক আব্দুল আওয়াল, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন