পবায় একতা মহিলা সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ
পবা প্রতিনিধি : রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় পবা উপজেলার একতা মহিলা সমবায় সমিতির উদ্যোগে হুজরীপাড়া ইউনিয়নে ১০০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে ডাংগেরহাট এলাকায় সমিতির প্রধান কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন সমিতির সভাপতি ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।
এসময় উপস্থিত ছিলেন, কর্ণহার থানার এসআই মো. শাহীনুর ইসলাম, একতা মহিলা সমবায় সমিতির ম্যানেজার মো. আলমগীর কবির, সহ-সভাপতি মোসা. লাল বানু, সাধারণ সম্পাদক মোসা. নাজমা বেগম, নির্বাহী সদস্য মরেছা বেগম, ফরিদা বেগমসহ সমিতির সদস্যগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
