১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

সাহারবানু উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সাহারবানু উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : গৌরবের সঙ্গে দীর্ঘ পঞ্চাশ বছর অতিক্রম করায় দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার পুরো দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে আলোচনা সভা, প্রাক্তণ শিক্ষার্থীদের মিলন মেলা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর পুঠিয়া) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

সাহার বানু উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম খসরু’র সভাপতিত্বে ও আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলালীগ সভাপতি বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব, ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বঙ্গবন্ধু মেরিটিয়াল ইউনিভার্সিটির শিক্ষক ড. মঞ্জুর হাসান,

কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল গফুর, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার ওসি হাশমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, বীরমুক্তিযোদ্ধা জনাব আলী মাষ্টার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন