১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

চারঘাটে পরিবার সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২, ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে পরিবার সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তদের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক ড. কস্তরী আমিনা কুইনের সভাপতিত্বে পরিবার সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজশাহীর পরিচালক মাহাবুব আলম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইইএম এর উপ-পরিচালক ইফতেখার রহমান এবং রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল ফেরদৌস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন