রাজশাহী আলাপন সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার বিকেলে নগরীর পদ্মাপাড়ের পাঠানপাড়া লালনশাহ মঞ্চে রাজশাহী আলাপন সাংস্কৃতিক একাডেমীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, পদক বিতরণ ও শর্টফিল্ম প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পেরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান। এসময় নায়কের পদক গ্রহণ করেন আনসার খাঁন আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে রাজশাহী আলাপন সাংস্কৃতিক একাডেমীর নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
