সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতির দাবি সার্বিয়ার প্রেসিডেন্টের

Paris
Update : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

এফএনএস : অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে যাওয়ার পর বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা প্রত্যাহার করা হয়েছে। কোভিড-১৯ টিকার নিয়ম না মানায় তাঁর বিরুদ্ধে এই সদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স বলছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের শর্ত পূরণ করেননি, তাঁকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এরপর তাঁকে বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এখন একটি সরকারি ডিটেনশন হোটেলে আছেন তিনি। রয়টার্সের খবরে জানা গেছে, এ ব্যাপারে সার্বিয়ার সরকার একটি হুমকি দিয়েছে।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি নোভাক জকোভিচের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। নোভাককে বলেছি, পুরো সার্বিয়া তার সঙ্গে আছে। আমাদের সংস্থাগুলো বিশ্বসেরা টেনিস খেলোয়াড়ের হয়রানি বন্ধ করতে সবকিছু করে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের সব নিয়ম মেনে, সার্বিয়া সত্য ও ন্যায়ের জন্য লড়াই করবে।’

এদিকে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিক বেলগ্রেডে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে ডেকেছিলেন। তারা অবিলম্বে জোকোভিচকে খেলার জন্য মুক্তি দেওয়ার দাবি করেছেন বলে সার্বিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে জকোভিচের বাবা শ্রীন জকোভিচ স্পুটনিকের সার্বিয়ান অনলাইন সংস্করণকে বলেন, ‘কি ঘটছে তা আমার কোনো ধারণা নেই, তারা আমার ছেলেকে এখন বন্দী করে রেখেছে। তারা যদি জকোভিচকে যেতে না দেয় তবে আমরা রাস্তায় জড়ো হব, এটি সবার জন্য লড়াই।’


আরোও অন্যান্য খবর
Paris