১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডা. অর্ণা জামান

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডা. অর্ণা জামান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে ২৫০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শালবাগান পারহাউজের মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম ইয়াসমিন শিখা। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন