১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারা আ’লীগের সাধারণ সম্পাদকের স্বপদে বহাল আবুল

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা আ’লীগের সাধারণ সম্পাদকের স্বপদে বহাল আবুল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগ, বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদকের স্বপদে বহাল হলেন গোলাম সারওয়ার আবুল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁর সেই পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে সাময়িক দায়িত্ব প্রদান করা হয়েছিল।

নির্বাচনকালীন সময়ে আসাদুজ্জামান আসাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। গোলাম সারওয়ার আবুল দলীয় মনোনয়ন পেয়ে উপজেলার নরদাশ ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সাথে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁকে দলীয় পদে নিজ দায়িত্ব প্রদানের ঘোষণা প্রদান করেন। এখন থেকে নরদাশ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম। তিনি বলেন, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁর সেই পদে দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে ৫ জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন