সালেহা ইমারত গালর্স একাডেমির গৌরবময় সাফল্য
মচমইল থেকে সংবাদদাতা : সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় বাগমারা উপজেলার সালেহা ইমারত গার্লস একাডেমি গৌরবময় সাফল্য অর্জন করেছে। বিদ্যায়ল থেকে ২৬ জন পরীক্ষার্থীর অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, স্বনাধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন, বাগমারার কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি ২০০২ সালে প্রতিষ্ঠানটি তাঁর নিজ গ্রাম সাকোঁয়ায় স্থাপন করেন। তাঁর পিতা মাতার নামেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রত্যক্ষ তত্বাবধান ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি এলাকায় নারী শিক্ষার প্রসার ও বিস্তারে ব্যাপক আবদান রেখে চলেছে। বিদ্যালয়ের অন্যতম পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ছোট ভাই মনিমুল হক জানান, প্রত্যন্ত এলাকায় নারী শিক্ষার বিস্তার ঘটানোর জন্য সালেহা ইমারক গার্লস একাডেমি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এখান থেকে উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে পড়াশুনা করছে। অনেকে সরকারের বিভিন্ন পদে চাকুরির সুযোগও পেয়েছে।
