১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাকশিমইল ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাকশিমইল ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও দোয়া মাহফিল
বিজ্ঞাপন

মোহনপুর সংবাদদাতা : মোহনপুর উপজেলার ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহন করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উপজেলা ডাক বাংলো তে দোয়া মাহফিল এর মধ্যে দিয়ে চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সিনিয়র সহ সভাপতি দিলিপ কিমার সরকার তপন, সহ সভাপতি শরিফুল ইসলাম মাস্টার, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, জেলা পরিষদ সদস্য রাবিয়া খাতুন শিমা, অধ্যক্ষ আব্দুল হামিদ মন্ডল, অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন