সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

টিকা না নিলে ‘জীবন কঠিন করে’ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Paris
Update : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিতে যারা এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জোর করে টিকা দেবেন না। তবে তাদের জীবনকে কারাগারের মত করে দেবেন। বিসিসি জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার ফ্রান্সের লে প্যারেসিয়েন পত্রিকার সাথে আলাপকালে এসব কথা বলেন ম্যক্রোঁ। কোনো রকম ভণিতা না করে তিনি বলেন, ‘আমি সত্যি তাদের (ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের) ঝামেলার মধ্যে ফেলতে চাই এবং আমরা এটা করে যাব শেষ পর্যন্ত।’

জোর করে জনগণকে ভ্যাকসিন দিতে চান না জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, সাধারণ মানুষ যেভাবে জীবন যাপন করেন, ভ্যাকসিন না নেয়া ব্যক্তিদের তা করতে না দিয়ে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করলে ভ্যাকসিন নিতে তারা উৎসাহিত হবেন। ‘‘আমি তাদের (ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের) কারাগারে পাঠাব না। তবে আগামী শনিবার থেকে টিকা না নেয়া ব্যক্তিরা রেস্তোরাঁয় যেতে পারবেন না, কফি পান করতে যেতে পারবেন না। এমনকি থিয়েটারে ও সিনেমা হলেও যেতে পারবেন না।’’

ম্যাক্রোঁর এমন বক্তব্যের তীব্র সমালোচনা শুরু করেছেন বিরোধীদলের সদস্যরা। তারা বলেছেন, সাক্ষাৎকারে তিনি যে কড়া ভাষা ব্যবহার করেছেন, একজন প্রেসিডেন্টের বক্তব্য তা হতে পারে না। সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যে কয়েকটি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তার অন্যতম ফ্রান্স। গত সপ্তাহের শুরু থেকে প্রতিদিন দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।


আরোও অন্যান্য খবর
Paris