১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

দুর্গাপুরের মাড়িয়া ইউপিতে নৌকা’র প্রার্থী সম্রাট বিজয়ী

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২, ৫:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরের মাড়িয়া ইউপিতে নৌকা’র প্রার্থী সম্রাট বিজয়ী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার সন্ধা ৭টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী ফলাফল ঘোষনা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাটকে ৬৫২ ভোটে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম সম্রাট ৫৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী হাসান ফারুক ইমাম সুমন পেয়েছেন ৫২৩৬ ভোট।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন