১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় পছন্দের প্রার্থীকে ভোট দিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পছন্দের প্রার্থীকে ভোট দিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গতকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ১৬টি ইউনিয়নে এক যোগে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অনিল সরকার মোড়ে অবস্থিত সালেহা ইমারত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০ টার দিকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

ভোট প্রদান শেষে তিনি বলেন, কোন রকম বিশৃংখলা ছাড়াই এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে লোকজন যেন কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমিও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন