রাজশাহীর ৩৫টি মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করলেন মেয়র লিটন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ৩৫টি মাদ্রাসাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬৪টন চাল প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। বর্তমান সরকার ইমাম, আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন যে সহায়তা উপকরণ আমরা পেয়েছি, তা অতি দ্রুততম সময়ে বিতরণ করেছি। আগামীতেও সরকারি যে সহায়তা পাওয়া যাবে, সেগুলোতে দ্রুত সময়ে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার মুহতামিম মুফতি শাহাদত আলী। বক্তব্য রাখেন রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, উপদেষ্টা ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইচএম শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ০৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সচিব মোঃ মশিউর রহমান, উলামা কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ মাদ্রাসার প্রধান ও শিক্ষকবৃন্দ ও উলামায়ে কেমারগণ উপস্থিত ছিলেন।
