সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইমরান বললেন পাকিস্তানে যৌন অপরাধ বাড়ছে

Paris
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সমাজে দুই ধরনের অপরাধ বাড়ছে। এর একটি হলো দুর্নীতি। অন্যটি যৌন অপরাধ। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে গত রোববার বৈঠক করেন ইমরান খান। সেই বৈঠকে এসব কথা বলেন তিনি। খবর ডনের। এ বৈঠকে ইমরান খান বলেন, ‘আমাদের সমাজে যৌন অপরাধ ব্যাপক হারে বাড়ছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুদের যৌন হয়রানি। এর এক শতাংশের খবর পাওয়া যায়।’ ইমরান খান বলেন, ‘যৌন অপরাধের বিরুদ্ধে সমাজের লড়াই করতে হবে।

দুর্নীতি ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে হবে। সমাজে দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তুলতে হবে। কিন্তু হতাশার বিষয় হলো আমাদের নেতারা যখন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে, তখন এই দুর্নীতি গ্রহণযোগ্য হয়ে যায়।’ এ আলোচনায় অংশ নিয়েছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক সাইয়্যেদ হোসেন নাসর। তিনি বলেন, এই সময় তরুণদের জন্য অনিশ্চিত ও বিপজ্জনক।


আরোও অন্যান্য খবর
Paris