সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানে সাড়ে ২৮ হাজার শিশুর প্রাণহানি হয়েছে : জাতিসংঘ

Paris
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : গত ১৬ বছরে সাড়ে ২৮ হাজার শিশু নিহত হয়েছে আফগানিস্তানে। যা পুরো বিশ্বের ২৭ শতাংশ। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত এত শিশু সংঘাতে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফের তথ্যমতে, গত ১৬ বছরে সর্বোচ্চ সংখ্যক শিশু আফগানিস্তানে প্রাণ হারায়। শুধু আফগানিস্তান নয়, ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতে শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিসেফ। বছরের পর বছর ধরে বিভিন্ন পক্ষের অব্যাহত সংঘাতের কারণে শিশুরা অধিকার বঞ্চিতের পাশাপাশি অবহেলার কারণে মৃত্যুর মুখে।

ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর। বিবৃতি উল্লেখ করা হয়েছে, গত ১৬ বছরে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার ৩০টি সংঘাতপূর্ণ অঞ্চলে ২ লাখ ৬৬ হাজারের বেশি শিশুর অধিকার লঙ্ঘনের যাচাই করেছে জাতিসংঘ। আফগানিস্তানে গত ২০ বছরের যুদ্ধে সবচেয়ে বেশি ভুগতে শিশুদেরকে। শিশুদের সুরক্ষায় সব জায়গার বিবদমান পক্ষগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।


আরোও অন্যান্য খবর
Paris