রাজশাহীর বিভাগীয় কমিশনারের সাথে রাকাব এমডি’র সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার বিভাগীয় কমিশনার অফিস, রাজশাহীতে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক রাকাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। কমিশনার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষির উন্নয়ন তথা প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে রাকাব-এর গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং ব্যাংকের যে কোন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
