১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২, ৮:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১ টায় মহানগরীর আরডিএ মার্কেটে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেলস্ ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়।

‘উন্নয়নের বইছে ধারা, আয়বর্ধক প্রশিক্ষণে নারীরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেলস্ ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন